নওগাঁয় মধ্যরাতে দুই বাসে আগুন

নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরে বাইপাস গাবতলী মোড় নামক স্থানে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় বাস দুটিতে কোন চালক বা হেলপার ছিলো না। আশপাশেও সন্দেহজনক কাউকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বাস দুটির ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থালে ছুটে যায় পুলিশ। তবে এটি কোন দুর্বৃত্তের দেয়া আগুন নয়। মূলত কয়েলের আগুন থেকে এমনটি ঘটেছে বলে দাবি ওসির। বাস দুটির ভেতর কেউ ঘুমিয়ে ছিল কি না এমন প্রশ্নে ওসি জানান বিস্তারিত ওই সময়ের দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিস ইউনিটটি ভালো বলতে পারবেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top