ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ১ জন আসামী গ্রেফতার

সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এর দিক নির্দেশনায় এসআই মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ধর্মপাশা থানা পুলিশের একটি দল ধর্মপাশা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর-১৬১/২৫(শরণখোলা) পরোয়ানাভূক্ত আসামী রফিকুল ইসলাম চৌধুরী, পিতা-মৃত আঃ রহিম চৌধুরী, সাং-সোনাজানা, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞজ কে ১১/১১/২০২৬ তারিখে  রাত অনুমানিক ১১ ঘটিকার সময় আসামীর বসত বাড়ী হইতে গ্রেফতার করা হয় । আসামীকে যথাযত পুলিশ পহরায় ১২ নভেম্বর বৃহস্পতিবার ধর্মপাশা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক, জুয়া/অনলাইন জুয়া, গ্রেফতারী পরোয়ানা তামিলে ধর্মপাশা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top