দেলদুয়ারে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করলেন স্থানীয় এম পি

টাঙ্গাইলের  দেলদুয়ারে গ্রাম পুলিশদের মাঝে  বাই সাইকেল বিতরণ করেছেন সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। বুধবার দেলদুয়ার উপজেলা পরিষদের সামনে এ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, সরকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার,অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন,শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, যুব- উন্নয়ন কর্ম কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চানখা, সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অপুর তালুকদার শিপলু ও ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহেল  প্রমুখ।
‎ইউ এন ও বলেন, গ্রাম পুলিশদের কাজের গতি পরিধি বাড়াতে উপজেলার ৩৪ জন পুরুষ ও দুইজন ও দুইজন নারী সদস্যর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি সদস্যদের মাঝেও বাইসাইকেল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top