বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলার আওতাধীন ১নং কলকলিয়া ইউনিয়ন (৯নং ওয়ার্ড) শাখার উদ্যোগে আয়োজিত দাখিল ও এসএসসি কৃতি সংবর্ধনা অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর , ২০২৬ ঈসায়ী, শনিবার সকাল ১০ ঘটিকায় মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদরাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসেন জামী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সভাপতি আফসার হুসাইন।
৯ নং ওয়ার্ড শাখার সভাপতি ইমরান আহমদ এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আলিফ মিয়া এর সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক সোহানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাহিম আহমদ, জগন্নাথপুর পশ্চিম উপজেলার সহ সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ, মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদরাসার প্রতিষ্টাতা হাজী ছমির আলী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান, শাহ পরান মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আকিমুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সমসর আলী হাফিজিয়া মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ সুলতান উদ্দিন, মজিদপুর জামে মসজিদের সানী ইমাম মাজিদুল হাসান, ৯ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাহিনুর ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মাহদি আহমদ, সহ প্রচার সম্পাদক মামুন, অর্থ সম্পাদক মোবারক হুসেন, অফিস সম্পাদক মাহফুজুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েদ আহমদ, সদস্য মাহি আহমদ, মফিজ উদ্দীন, ফেরদাউস রহমান, রেজুয়ান আহমদ, প্রমুখ।




