তানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

রাজশাহী তানোর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চলতি মাসের ২৪ তারিখ সোমবার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে স্হানীয় এলাকাবাসী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যোথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বশাক।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য মোঃ  মজিবুর রহমান।

​অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশন্স-এর ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভারপ্রাপ্ত ন্যাশনাল ডিরেক্টর চন্দন জেড গোমেজ, তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাহিদুল ইসলাম এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি জেনারেল ডিএম আক্কাস আলী এবং নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান,লোটাস চিসিম,সিনিয়র ম্যানেজার রাজশাহী এডিপি কোর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,  তানোর ওয়াল্ড ভিশনের কর্মীবৃন্দ, উপকারভোগী সদস্য,  গনমাধ্যম কর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​দীর্ঘদিনের উন্নয়নমূলক কার্যক্রমের স্মৃতিচারণ ও সফল বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top