ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় লায়ন অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামকে সংবর্ধনা

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক-কর্মকর্তা পরিষদের আয়োজনে কলেজ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তারা ফুল দিয়ে লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তার নেতৃত্বে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের কার্যক্রম আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই মানুষের সেবা করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। সব সময় মানুষের পাশে থাকতে ভালো লাগে এবং যথাসম্ভব মানুষের উপকার করার চেষ্টা করি। জীবনের বাকি সময়টুকুও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া একটি বড় সৌভাগ্যের বিষয়। নতুন দায়িত্বের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top