টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় কার্যালয় উন্মুক্ত

আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল, জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে দলীয় কার্যালয় উন্মুক্ত করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া পৌর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর শাখার সভাপতি ইফতি জামান পল্লব।
এ সময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলীয় কার্যালয়টি উন্মুক্ত করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top