টাঙ্গাইলের দেলদুয়ারে আক্তার হোসেন (৪৭) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের সিলিমপুর এলাকার টাঙ্গাইল-নাগরপুর সড়কের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। আক্তার হোসেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর সাফলাবাড়ী এলাকার বানু মন্ডলের ছেলে।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াতা হোসেন বলেন, ধারনা করা হচ্ছে লোকটি মানসিক প্রতিবন্ধী ছিল। প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




