টঙ্গী নদীরপাড় মন্দিরে শারদীয় দুর্গোৎসবের জমজমাট আয়োজন: চলছে অন্তিম প্রস্তুতি

গাজীপুরের টঙ্গী বাজার এলাকার নদীরপাড় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ঘিরে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ ও জমজমাট আয়োজন। রাত থেকেই মণ্ডপে মণ্ডপে আলোর ঝলকানি ও আকর্ষণীয় তোরণ নির্মাণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

রবিবার রাতে টঙ্গী নদীরপাড় মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন প্যান্ডেল সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকরা। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ ও উৎসবের আমেজ।

 

মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আগামী দিনগুলোতে পূজার মূল আনুষ্ঠানিকতা, অঞ্জলি প্রদান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানসমূহ উদযাপনে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজক কমিটি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top