ঝালকাঠি শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন মিরা (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার স্টেশন রোডে তালুকদার জেনারেল স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির খানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মিলন মিরার দখল থেকে ৬ পিস কথিত অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মিলন মিরা ঝালকাঠি পৌরসভার শেখ মুজিব সড়ক (পালবাড়ি সড়ক) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকমুক্ত ঝালকাঠি গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




