জৈন্তাপুরে বালুভর্তি ট্রাক থেকে সাড়ে ৩ হাজার ভারতীয় শাড়ি জব্দ, চালক আটক

সিলেটের জৈন্তাপুরে বালুভর্তি ট্রাক থেকে ৩ হাজার ৪৭১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় শাড়ি বহনকারী ট্রাকটি জব্দের পাশাপাশি চালককেও আটক করা হয়েছে।
 ১(অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সারীঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বালুভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা ৩ হাজার ৪৭১ পিস ভারতীয় শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে শাড়ি বহনকারী ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top