কিশোরগঞ্জের বাজিতপুরের ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা, মহান দানবীর ও বিখ্যাত শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এক নোটিশে জানানো হয়, আগামী ১৯ অক্টোবর ২০২৬ (সোমবার) মরহুমের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১১:০০টায় হাসপাতাল সংলগ্ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ অক্টোবর ২০২৬ (রবিবার) হাসপাতালের বহির্বিভাগে এক বিশেষ স্বাস্থ্য সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ৫০% ছাড়ে রোগী দেখবেন এবং সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষায় ৫০% ছাড় প্রদান করা হবে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক বাহার উদ্দিন ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় এবং উক্ত কর্মসূচিসমূহ সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।




