চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়া জেলার আইন-শৃঙ্খলার মতবিনিময় সভায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার জনাব আমজাদ হোসেন সন্দ্বীপের অনেক গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।
যে সকল সমস্যার কথা তুলে ধরেন সেগুলো হলো নৌ যাতায়াতের দুর্ভোগ, যাতায়াত ভাড়া বৃদ্ধি ও ঘাটের সমস্যা, সন্দ্বীপের মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সন্দ্বীপের প্রত্যেক ঘাটে পুলিশ বক্স স্থাপন, উড়িরচর ইউনিয়নের নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ , সন্দ্বীপের চিকিৎসা সেবার দু্র্ভোগ, সন্দ্বীপে আইসিইউ বেড সহ উন্নতমানের হাসপাতাল স্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয় গুলো বাস্তবায়নের জোর দাবি জানান ।




