গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে লাউরকুনি কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে সংগঠনের অর্থায়নে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা আফতাব উদ্দিন, সহকারী উপদেষ্টা ইজ্জত উল্লাহ, মসজিদের ইমাম ও খতিব এবং গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী আং-সালাম, আব্দুল হামিদ (বংক), সামছুদ্দিন, হেলাল, খালিক, জামাল, হাফিজ নাজিম ও আলিমসহ সংগঠনের সদস্যরা।
এ সময় সংগঠনের সদস্য আমির, ময়ুর, নজরুল, দেলোয়ার, কয়েস, মিনহাজ, ওয়ারিছ, রহিম, তোফায়েল, জাহেদ, কয়সর, এনাম, আব্দুর রহমান, রাকিব, তারিফ, মুস্তাফিজ, খালেদ, মতিন, তছির, আরিফ, ফারহান, আহাদ ও মুহানসহ অনেকে উপস্থিত ছিলেন।
লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মাছ চাষ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবে।
তারা আরও জানান, লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top