গোবিন্দগঞ্জের প্রয়াত সংসদ সদস্য এম এ মোত্তালিব আকন্দের কবর জিয়ারত করলেন দুই প্রতিমন্ত্রী

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ মোত্তালিব আকন্দের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি।

শনিবার (২১ নভেম্বর) তাঁরা গোবিন্দগঞ্জে প্রয়াত সংসদ সদস্য এম এ মোত্তালিব আকন্দের কবর জিয়ারত করেন। এ সময় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এম এ মোত্তালিব আকন্দ ছিলেন গোবিন্দগঞ্জের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট শিক্ষানুরাগী। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।

কবর জিয়ারতকালে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহাম্মেদসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুই প্রতিমন্ত্রীর এই কবর জিয়ারতকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাঁরা প্রয়াত এই সংসদ সদস্যের স্মৃতির প্রতি সম্মান জানান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top