গোপালগঞ্জের পুলিশ সুপারের বদলি, নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সহ সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে বদলি করে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

তে বলা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার করা হলো।
এদিকে (১৫ নভেম্বর) রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন।
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা, বিএনপির নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভাংচুরের ঘটনার খবর পাওয়া গেছে।
জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ, আনসার, এসআরবি ও এপিবিএন সদস্য মোতায়েন আছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top