গাইবান্ধা জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা শহরের খানকা শরীফ এলাকা থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম ও গাইবান্ধার জেলা প্রশাসক মনিরুজ্জামান।
জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাই এ অভিযানের অন্যতম উদ্দেশ্য।
এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে উৎসাহিত করা হয়।
আয়োজনে: জেলা প্রশাসন, গাইবান্ধা।




