গতকাল ১১.১০.২০২৬ তারিখে মজু চৌধুরীর হাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬ পরিচালনা করা হয়

গতকাল ১১.১০.২০২৬ তারিখে মজু চৌধুরীর হাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬ পরিচালনা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য সংরক্ষণ আইনে তিনজন জেলেকে মোট ২১,০০০ (একুশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ২ ক্যারেট ছোট ইলিশ  জব্দ করে ৩ টি মাদ্রাসা/ এতিমখানা এবং জেলা শিশু পরিবারে বিতরণ করা হয়।
এছাড়া পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের  আওতায় একজনকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সঞ্জয় ঘোষ,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,লক্ষ্মীপুর সদর। সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা,কোস্টগার্ড, লক্ষ্মীপুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর।
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top