গতকাল ০৮/১১/২০২৬ খ্রি. তারিখে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবীন কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসন, লক্ষ্মীপুরে যোগদানকৃত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মাহমুদুল হাসান আজিম, জনাব আবিদুর রহমান, জনাব মো. শাহরিয়ার রহমান এবং মিজ নাসরিন আক্তার মিলা-কে জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষ্যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় নবীন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁদের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় তিনি জনসেবার মানোন্নয়ন ও সরকারি সেবার কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণ নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নবীন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




