কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ ২ অটোরিকশা জব্দ, আটক ২

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন মালামালসহ দুটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও সাকিনে অভিযানটি পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উসমান গনির তত্ত্বাবধানে পিপিএম (নিঃ) মো. আলিউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. উসমান গনি বলেন, চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ মালামাল পরিবহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯১ হাজার ১২০ টাকা। এ ছাড়া চোরাই কাজে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট মূল্য প্রায় ৩ লাখ ৫১ হাজার ১২০ টাকা।

 

অভিযানে আটক ব্যক্তিরা হলেন— ১. আব্দুল হক (২০), পিতা: আব্দুল হক, সাং: পাথরপুর (বদিকোনা)। ২. মো. বশির আহমদ (৩৫), পিতা: মৃত আত ওহাবিদ, সাং: নয়াগাংয়ের পাড়, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।

 

পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর উদ্যোগে আজন্ম দৃষ্টিহীন চাকুরি প্রত্যাশীকে নিয়োগ দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজন্ম দৃষ্টিহীন

Scroll to Top