যশোরের কেশবপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক মোহনা টিভির জেলা প্রতিনিধি স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
জানা গেছে, গত ২২ নভেম্বর বিকেলে কেশবপুর উপজেলা পরিষদের সামনে থেকে এনসিপির নেতাকর্মীরা তাকে আটক করে মারধর করেন। পরে তাকে কেশবপুর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হলে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।




