কেশবপুরে ডেঙ্গুতে শিশুর অকালমৃত্যু, পরিবারের সহায়তায় উজ্জ্বল স্মৃতি সংসদ

কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের আটংডা গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম সাবিতা খান। একই সঙ্গে শিশুটির বাবা ফিরোজ খানও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শিশু সাবিতার অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এমন শোকাবহ ও দুঃসময়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলার সামাজিক সংগঠন ‘উজ্জ্বল স্মৃতি সংসদ’। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এদিকে, শিশু সাবিতা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উজ্জ্বল স্মৃতি সংসদ। পাশাপাশি অসুস্থ ফিরোজ খানের দ্রুত সুস্থতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিপদের দিনে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top