কেশবপুরে আল-আমিন মডেল একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে আল-আমিন মডেল একাডেমির উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষে উন্মুক্ত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের হাজী আতাউর কমপ্লেক্স সংলগ্ন একাডেমি প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমির পরিচালক মো. আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুন্ড, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সুমন, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন।
একাডেমির প্রধান শিক্ষক সুমন কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী ৮৪ জনের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন। এ সময় আমন্ত্রিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং তাদের লেখাপড়ায় আরও মনযোগী হওয়ার পরামর্শ দেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top