কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে অহিদুল মোল্লা (পিতা—ফজর আলী মোল্লা) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রতিনিধিদের সূত্রে জানা যায়, অভিযুক্ত অহিদুল মোল্লা উপজেলার ২ নম্বর কলাতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডোবতলা পুরান বাড়ি এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। কিছুদিন আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকেই নিজ কিশোরী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সম্প্রতি বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক  ও নিন্দনীয়। তারা অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে দ্রুত তদন্ত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা নির্ধারণে পুলিশি তদন্ত ও সংশ্লিষ্ট আইনগত কার্যক্রমের ফলাফল গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়ে

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top