কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতালিম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, জামায়াতের উপজেলা আমির রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিতরণ কার্যক্রমে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মাঝে মোট ৪২ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। পাশাপাশি প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

সরকারি এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ি পুনর্নির্মাণ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top