কাহালু পৌর সনাতনী শিখা দূর্গাপূজা মন্ডবের উপর গাছ ভেঙে পড়ে মহিলা সদস্য

বগুড়ার কাহালু উপজেলা পৌর সদরে গতকাল  রোববার বেলা সাড়ে  ১১ টায় কাহালু  চারমাথা  সনাতনী শিখা শারদীয় দুর্গাপূজা মন্ডবে প্যান্ডেলের উপর  কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি শিমুল গাছ হঠাৎ ভেঙে  পড়ে। সনাতনী শিখা দূর্গাপূজা মন্ডবে ডিউটিরত মহিলা আনসার সদস্য মোছাঃ আখি খাতুন  (২৪)  গুরুতর আহত হয় । তাৎক্ষণিক  খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ ইনাম আহমেদ, কাহালু থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স সদস্যরা  ঘটনা স্থানে  পৌঁছে ফায়ার সার্ভিস ডিফেন্স ষ্টেশনের  ওয়ারিং  ইন্সপেক্টর মোঃ সবুজ হোসেন এর নেতৃত্বে উদ্ধার কাজ করে।এ ছাড়া  সনাতনী শিখার সভাপতি শ্রীঃ রতন কুমার সরকার, সাধারণ সম্পাদক শ্রীঃ সঞ্জয়ন কুমার সাহা ও বিশিষ্ট ব্যাবসায়ী শ্রীঃ নন্দ গোপাল সাহা  ছিলেন । এ সময়ের মধ্যে আহত আখিকে কাহালু উপজেলা  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে  ভর্তি করা  হয়। মহিলা আনসার সদস্য  আখি খাতুন, পৌর এলাকার  সারাই গ্রামের আলমগীর হোসেনের কন্যা। শিমুল গাছটি সনাতনী শিখা দূর্গাপূজা মন্ডবের প্যান্ডেলের উপর ভেঙে  পড়ার ফলে  চেয়ার, টেবিল ও অন্যান্য আসবারপত্রের অনেক ক্ষয়ক্ষতি হয়।তবে সনাতনী শিখা দূর্গাপূজা মন্ডবের কমিটির সদস্যরা এ  ঘটনায় হাসপাতালের অব্যবস্থাপনার জন্য  কর্তৃপক্ষকে দায়ী করেন।
কাহালু উপজেলা  শ্রমিক দলের উদ্যোগে মরহুম  আরিফুর ও সালাম সরদার এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত,
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার পৌর এলাকার  ষ্টেশন জামেমসজিদে গতকাল শনিবার বাদ আছর উপজেলা  শ্রমিক দলের উদ্যোগে  শ্রমিক দলের  সাংগঠনিক সম্পাদক মরহুম  আরিফুর ইসলাম ও তাঁতী দলের সভাপতি মরহুম  ছালাম সরদারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ  ফাহিম আহমেদ সুমন, পৌর যুব দলের আহবায়ক মোঃ মিলন সরদার,  পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ জিল্লুর রহমান, পৌর তাঁতী দলের সভাপতি মোঃ সেলিম চৌধুরী,  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং   মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লি গণ সহ  প্রমুখ।  দোয়া মাহফিল পরিচালনা করেন ষ্টেশন জামেমসজিদের মোয়াজ্জেম মওলানা  মোঃ সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top