কাহালু উপজেলা পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্ম সংস্থান প্রকল্পের মহিলা কর্মী নিয়োগে

কাহালু বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা প্রকৌশলী, স্হানীয়  সরকার, প্রকৌশল  অধিদপ্তর এর   উদ্যোগে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্ম সংস্থান প্রকল্প (RRMEP) এর আওতায় মহিলা কর্মী নিয়োগের লটারি বুধবার সকাল সাড়ে দশ টায়  উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। RRMEP মহিলা কর্মী নিয়োগ লটারি অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্যে রাখেন এবং লটারি অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ মুক্তার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লীউন্নয়ন অফিসার ও জামগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক  মোঃ রেজাউল করিম,বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন প্রামাণিক, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান (রঞ্জু),মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন, পাইকড় ইউনিয়ন পরিষদের প্যানলেন চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম( ঘুটু), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, ও প্রভাষক শাহাবুদ্দিন,উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক মোছাঃ শাপলা বেগম,  উপসহকারী প্রকৌশলী মোঃ শাহেদ রানা, উপসহকারী প্রকৌশলী শামসুদ্দোহা সাগর, সাভেয়ার মোঃ জিয়াউর রহমান, হিসাব সহকারী মোঃ আব্দুল লতিফ, ফিল্ড সুপার ভাইজার মোঃ নাসিমুল হক নাঈম,সহ প্রমূখ।উল্লেখ্য যে উপজেলার নয়টি ইউনিয়নের আবেদন কারীদের মধ্যে থেকে উন্মুক্ত লটারি মাধ্যমে প্রতি ইউনিয়নের জন্য ১০জন মোট ৯০জন মহিলা কর্মীকে নিয়োগের জন্য  নির্বাচিত করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top