কাহালু উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উপকার ভোগীর মধ্যে চারাগাছ ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত

বগুড়ার কাহালু উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখার উদ্যোগে  বুধবার বেলা এগারো টায়   উপজেলা প্রশাসন চত্বর থেকে সবার আগে বাংলাদেশ, নির্বাচনী ইশতেহার ২০২৬ খ্রিস্টাব্দ বাস্তবায়নে বিশেষ উদ্যোগ পল্লী সবুজায়ন কর্মসূচী বৃক্ষরোপণ, চারাগাছ ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপকার ভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানম, বগুড়া জেলা  পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল বাসিত,উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও জামগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রেজাউল করিম, উপজেলা আইসিটি অফিসার মোঃ রোকনুজ্জামান খান,উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী প্রভাত কুমার হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ শাহাবুদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা  ব্যবস্থাপক মোঃ মাহফুজার রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মোঃ মনিরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের  উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য  যে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উপকার ভোগী ১৫জন  সদস্যদের মধ্যে ১২ লক্ষ্য টাকার  ঋণের  চেক বিতরণ করা হয়। ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top