বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে ২০২৬-২০২৭ অর্থ বছরে রবি মৌসুমে সারিয়া ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৩৯-বগুড়া -৪ কাহালু – নন্দীগ্রাম এলাকার জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির( ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানম এবং স্বাগতিক বক্তব্যে রাখেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস।উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ ইনাম আহমেদ, কাহালু থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ মুক্তার হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তানভির হাসান,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সোহেল রানা,অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার জারিন তাসলিম নিলয়, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান (আনিছ), সাধারণ সম্পাদক আ, খ,ম, তোফাজ্জল হোসেন আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হাফিজার রহমান বাবু , উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা ও তপন কুমার রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম,মোঃ আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দীন, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোঃ রাকিব ইমতিয়াজ শাওন, সহ কৃষক কৃষাণী গন উপস্থিত ছিল।উল্লেখ্য যে বিনা মূল্যে ৫৯০০ জন কৃষকে উচ্চ ফলনশীল ১ কেজি সরিষার বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় ।
কাহালুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা প্রশাসনের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।আইন -শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রশিদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস, কাহালু থানার সেকেন্ড অফিসার ব্রজেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার শুক্কুর,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন সহ প্রমুখ। উপস্থিত ছিলেন কাহালু উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সুমনা রাণী বসাক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবিদুর রহমান (আবির), উপজেলা খাদ্য নিয়ন্রক কে এম তারান্না বেগম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও জামগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা মোছাঃ তান্জিমা আখতার, উপজেলা ফায়ার সার্ভিসের ডিফেন্স ইন্সপেক্টর মোঃ সবুজ হোসেন, মুক্তি যোদ্ধা সংসদের আহবায়ক মোঃ মাহবুব রহমান, সাবেক মুক্তি কমান্ডার মোঃ নজিবুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক গণ। উল্লেখ্য যে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
কাহালুতে প্রধানমন্ত্রীর ৬১তম জন্মদিনে দোয়া মাহফিল, পৌর সভায় এ্যাম্বুলেন্স, হুইলচেয়ার, সেলাই মেশিন বিতরণ,
কাহালু বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা শুক্রবার বাদ আছর বিএনপির দলীয় কার্যালয়ে। বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল শেষে কাহালু পৌর সভা চত্বরে তারেক রহমানের জন্মদিনে এ্যাম্বুলেন্স উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথির সৌজন্যে ৩৯ বগুড়া ৪ কাহালু -নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।এ ছাড়া পৌর সভা গ- শ্রেণি থেকে খ- শ্রেণিতে উন্নীত করনের স্মৃতি ফলক উন্মোচন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে পৌর চত্বরে বৃক্ষ রোপণ সহ উপজেলা প্রশাসন চত্বরে প্রতিবন্ধী, অসহায়, দারিদ্র, মানুষের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছাঃ মলিহা খানম, উপজেলা সহকারী কমিশনার ভূমি রশিদুল ইসলাম, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ ইনাম আহমেদ, কাহালু থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ মুক্তার হোসেন খান,পৌর সাভার সহকারী প্রকৌশলী মোঃ আবুল বাসার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর সভার উপসহকারী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম, মোঃ আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া প্রভাষক শাহাবুদ্দিন, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোঃ রাকিব ইমতিয়াজ শাওন সহ প্রমুখ।
কাহালু পৌর এলাকায় গ্রীন ভিউ মডেল মাদরাসা ছাত্র- ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও অভিভাবক সমাবেশ,
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা পৌর এলাকায় গ্রীন ভিউ মডেল মাদরাসার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় মাদ্রাসা চত্বরে ছাত্র ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও অভিভাবক সমাবেশ ২০২৬ খ্রিস্টাব্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভিউ মডেল মাদরাসার সভাপতি আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক অধ্যক্ষ, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা ও খতিব, কাহালু কেন্দ্রীয় জামে মসজিদ আলহাজ্ব শাইখ মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত, বক্তব্যে রাখেন গ্রীন ভিউ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানাঃ মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কাহালু উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল গালিব, কাহালু ইসলামীয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান আলহাজ্ব শাহীদুর রহমান সবুজ, গ্রীন ভিউ মডেল মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা আবু ইউছুফ,কাহালু ইসলামীয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর এমডি মাওলানা আব্দুল লতিফ (শিশির), কাহালু পৌর সভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম (সাইফুল), সহ প্রমুখ। উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে সুধীজন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা উপস্থিত ছিলেন।




