কালাইয়ে মাদক সেবনকালে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক সেবনের দায়ে মো. গোফফার নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
​সোমবার ১৬ নভেম্বর উপজেলার মাদারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। দণ্ডপ্রাপ্ত গোফফার কালাই উপজেলার মাদারপুর গ্রামের জব্বারের ছেলে।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার মাদারপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় গোফফারকে হাতেনাতে আটক করা হয়।
​পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল আহমেদ। এ সময় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন আদালত।
​দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top