নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে পটুয়াখালীর কলাপাড়ায় বাসস্ট্যান্ড এলাকায় ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গণধোলাইয়ে নিপু হাওলাদার নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক অপর যুবক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত আদিল সোহান।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় ইউনিক পরিবহনের কাউন্টারের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।




