কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কালু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি একই ইউনিয়নের কাটুকদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা ব্যবহার নিয়ে সোহেলের শ্বশুর ও তাঁর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু মিয়া নামে এক ব্যক্তি সোহেল মিয়াকে বল্লম দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঐসময়  তাঁর মৃত্যু হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
 এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top