চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশরাফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আশরাফপুর তাজউদ্দিন তালুকদার বাড়ির ‘মো: শরীফ তালুকদার (৩২) মৃত্যুবরণ করেছেন। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে নিজ বাড়ির একটি গাছে ঝুলন্ত অবস্থায় শরীফকে দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে নামিয়ে দেখা যায় তার নিঃশ্বাস নেই।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ‘মো: আজিজুল ইসলাম’ বলেন, “আমরা খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার আগে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।”
আকস্মিক এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।




