ওসি পরিচয়ে ওটিপি হাতিয়ে নিয়ে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের হোয়াটসঅ্যাপ হ্যাক: জেলা পুলিশের সহায়তায় উদ্ধার

মাগুরায় ভুয়া পুলিশ কর্মকর্তা সেজে সাইবার প্রতারণার মাধ্যমে এক নেতার হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটেছে। প্রতারক চক্রের অভিনব ফাঁদে পড়ে অ্যাকাউন্টটি হাতছাড়া হলেও মাগুরা জেলা পুলিশের দ্রুত ও প্রশংসনীয় পদক্ষেপে উদ্ধার করা সম্ভব হয়েছে।ভুক্তভোগী সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতারক চক্রের এক সদস্য ঢাকা সাইবার ক্রাইম বিভাগের ‘ওসি ফরমান’ পরিচয় দিয়ে ফোন করে। ফোনে বলা হয়—তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জেলা প্রশাসক (ডিসি) মাসুদ সাহেবকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। দ্রুত অ্যাকাউন্টটি রিকভারি না করলে তিনি বড় ধরনের আইনি বিপদে পড়বেন বলে ভয়ভীতি দেখানো হয়।কথা চলাকালীনই প্রতারক তার মোবাইলে একটি ওটিপি (OTP) পাঠায়। আইনি ঝামেলার ভয় ও বিভ্রান্তিতে পড়ে সেই ওটিপি অন/শেয়ার করার সাথে সাথেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাকার পার্টির নিয়ন্ত্রণে চলে যায়। এরপর প্রতারক চক্রটি তাকে বলে, “আপনার ফোন বন্ধ না রাখলে হ্যাকারকে ধরা সম্ভব হবে না।” তাদের কথা সরল বিশ্বাসে মেনে নিয়ে তিনি সাময়িকভাবে মোবাইল ফোন বন্ধ রাখেন।
​পরবর্তীতে প্রতারণার বিষয়টি অনুধাবন করতে পেরে তিনি কোনো বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে মাগুরা জেলা পুলিশের শরণাপন্ন হন। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব থান্দার খায়রুল ইসলাম দ্রুত সাইবার ক্রাইম এক্সপার্ট দিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। সাইবার টিমের দক্ষতায় হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি সফলভাবে রিকভারি করে উদ্ধার করা হয়।
​এ বিষয়ে ভুক্তভোগী নেতার পাশাপাশি সাংবাদিক সাদ্দাম হোসেন প্রতারক চক্রটিকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সাথে সাইবার বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কেউ ওটিপি (OTP) বা পিন নম্বর চাইলে তা কখনোই দেওয়া যাবে না।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top