রংপুর জেলার বদরগন্জ উপজেলার ৬নং রাধানগর ইউনিয়নের,
দিলালপুর বালাপাড়ায় মসজিদ নির্মাণকাজ করতে গিয়ে ইটের চাপায় প্রাণ হারালেন শাহীন নামের এক নির্মাণশ্রমিক। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো কাজে গিয়েছিলেন তিনি, কিন্তু সেই কাজই হয়ে উঠল তাঁর জীবনের শেষ কাজ।
শাহীন চলে গেলেন পরপারে , রেখে গেলেন পরিবার ও স্বজনদের মাঝে এক বুক কষ্ট আর অপূরণীয় শূন্যতা।
একজন শ্রমিকের জীবনও অনেক মূল্যবান। প্রতিটি কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।সকলের দায়িত্ব প্রতিটি কাজ আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করা।
মরহুম শাহীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।




