উত্তর কুহুমা গ্রামে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা গ্রামে পুকুরে ডুবে সামির (২) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ওই গ্রামের নাছিরা দিঘী সমাজের দিন মোহাম্মদ মিঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামির সিঙ্গাপুর প্রবাসী নুরুন্নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
শিশুটির জ্যাঠা জসিম সওদাগর জানান, বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল সামির। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের মাঝখান থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সামিরের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top