বসুরহাটের নির্ঝর কনভেনশন সেন্টারে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, নোয়াখালীর উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকার প্রায় ৩০টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার এবং টেকনিশিয়ানদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সভায় ইবনে সিনা নোয়াখালী শাখার চিকিৎসাসেবা, সার্ভিসের মান এবং আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ট্রাস্টের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়।
মতবিনিময় সভায় কোম্পানীগঞ্জ হাসপাতাল মালিক সমিতির সভাপতি ও কোম্পানীগঞ্জের নেতৃবৃন্দ এলাকার গণমানুষের স্বার্থে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আমরা বিশ্বাস করি, চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কোম্পানীগঞ্জের সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় কোম্পানীগঞ্জের স্বাস্থ্যসেবা আরও সমৃদ্ধ ও জনবান্ধব হোক এই প্রত্যাশা সকলের।




