ইউপি নির্বাচনের প্রচারনায় বিএনপি নেতা জলিল শেখের গণজোয়ার

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ ও পথসভা করেছেন ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল শেখ।
সোমবার (১৯ অক্টোবর) বিকালে বালিপাড়া বাজারে তাঁর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এবারের প্রচারণার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও অভূতপূর্ব অংশগ্রহণ। দুপুরের পর থেকেই ১ থেকে ৯ নম্বর—সব কটি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, তৃণমূল নেতাকর্মী, তরুণ, যুবক ও প্রবীণ ভোটাররা দল বেঁধে বালিপাড়া বাজারে এসে সমবেত হতে থাকেন। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে যেকোনো প্রার্থীর প্রচারণার তুলনায় এই পথসভায় সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটে, যা পুরো ইউনিয়নে এক বিশাল গণজোয়ারের সৃষ্টি করেছে।
দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা সম্পন্ন আব্দুল জলিল শেখ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা করছেন। দলের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় তিনি ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে জোরদার প্রচারণা শুরু করেছেন। সোমবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ড থেকে আগত সমর্থকদের সম্মিলিত অংশগ্রহণে একটি বিশাল ও মুখরিত মিছিল বের হয়। জনসংযোগের মধ্য দিয়ে তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং প্রতিটি ওয়ার্ডের জনসাধারণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া ও ভালোবাসা লাভ করেন।
পথসভায় উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা নাসির হাওলাদার ও মিজানুর রহমান, ইয়াকুব আলী, মন্টু মিয়া, আব্দুর রহমান, রফিজ উদ্দিনসহ জনসংযোগে উপস্হিত ভোটারগন  জানান ” আব্দুল জলিল শেখ, মেম্বার থাকা অবস্থায় এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। সাধারণ মানুষের যেকোনো বিপদে, মুসিবতে, কিংবা কেউ গুরুতর অসুস্থ হলে—গভীর রাত ২টা কিংবা ৩টাতেও ডাকামাত্রই বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াতেন তিনি। এমন নিঃস্বার্থ ও পরোপকারী মানুষকে আমরা আগামীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আজ প্রতিটি ওয়ার্ড থেকে মানুষের এই উপচে পড়া ভিড়ই প্রমাণ করে যে, সাধারণ মানুষ তাঁর ওপর কতটা গভীর আস্থা রাখে। তিনি নির্বাচিত হলে এলাকার চলমান সমস্যাগুলোর স্থায়ী সমাধান এবং সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হবে।”
জনসমর্থনে ও জনমতে সবদিক থেকে এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখ তাঁর বক্তব্যে বলেন, “বিগত দিনে আমি অন্যায়ভাবে মামলা, হামলা এবং জেল-জুলুমের শিকার হয়েছি। তবে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই ও আপদে-বিপদে তাদের পাশে থাকা থেকে কেউ আমাকে কখনো পিছপা করতে পারেনি। আমি এবার দলের কাছে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছি। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের যে গভীর ভালোবাসা ও অভূতপূর্ব সাড়া আমি আজ পেয়েছি, তাতে দল যদি আমার জনপ্রিয়তা ও ত্যাগ বিবেচনা করে আমাকে সমর্থন দেয়, তবে আমি বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে জনদুর্ভোগ লাঘব ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব। পাশাপাশি আমাদের ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নে একটি স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স করার আপ্রাণ চেষ্টা করব। এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়ম নির্মূলে আমি কঠোরভাবে ভূমিকা রাখব।”
এলাকার তরুণ, যুবক, প্রবীণ নারী-পুরুষ এবং নতুন ভোটারসহ সর্বস্তরের মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বিপুল সাড়া প্রমাণ করে যে, বালিপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ আব্দুল জলিল শেখকে বিপুল ভোটে বিজয়ী করে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিতে পুরোপুরি ঐক্যবদ্ধ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top