গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারবাড়ি গাড়পাড়া এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় নানা অপকর্ম চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় শুভ, তার বাবা এবং বঙ্গবন্ধু সৈনিক লীগ শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক সাগর সাংমার বিরুদ্ধে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিবর্তন করে নতুন করে বিএনপির নাম ভাঙিয়ে সুযোগ-সুবিধা নেওয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারবাড়ি গাড়পাড়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব ধরনের চাঁদাবাজির মূলে রয়েছে এই চক্রটি। আদিবাসী পরিচয়ের আড়ালে ও রাজনৈতিক ক্ষমতার দাপটে এলাকার মাদক কারবারিদের সরাসরি আশ্রয়-প্রশ্রয় ও শেল্টার দিয়ে পুরো এলাকায় মাদকের বিস্তার ঘটানোর মূল কারিগর তারা।
মাদক ব্যবসার পাশাপাশি স্থানীয় শিল্পকারখানাগুলোতেও তাদের চাঁদাবাজির দৌরাত্ম্য ব্যাপক। মাস্টারবাড়ি গাড়পাড়া এলাকার ফখরুদ্দিন গার্মেন্টস, ফখরুদ্দিন টেক্সটাইল এবং ইসরাক টেক্সটাইলসহ আশেপাশের কলকারখানা থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে শুভ, সাগর সাংমা ও তার বাবার বিরুদ্ধে। বিগত আওয়ামী সরকারের আমলে বঙ্গবন্ধু সৈনিক লীগ ও দলীয় প্রভাব খাটিয়ে তারা এসব অপকর্ম চালালেও, ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনৈতিক পরিচয় বদলে বিএনপি সেজে সুবিধা হাসিলের চেষ্টা চালাচ্ছে।
এলাকাবাসীর দাবি, তাদের এই মাদক সেল্টার ও চাঁদাবাজির কারণে এলাকার শান্তিশৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক পরিচয় বদলে অপকর্ম ধামাচাপা দেওয়ার এই চেষ্টা বন্ধে এবং অভিযুক্ত শুভ, সাগর সাংমা ও তার বাবার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।




