আলফাডাঙ্গার কুমুরতিয়া গ্রামে দীর্ঘদিনের বিরোধের অবসান, দুই পক্ষকে মিলিয়ে দিলেন হাসিবুল হাসান হাসিব

শনিবার (২১ নভেম্বর)ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪ নং টগরবন্দ ইউনিয়নের কুমুরতিয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা দুই পক্ষের বিরোধ, দ্বন্দ্ব ও মারামারির অবসানে উদ্যোগ নিয়েছেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব। তাঁর মধ্যস্থতায় উভয় পক্ষকে একত্রিত করে আলোচনার মাধ্যমে বিরোধের সমঝোতা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমুরতিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার ঝগড়া-বিবাদ, উত্তেজনা ও মারামারির ঘটনাও ঘটে। ফলে উভয় পক্ষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং এলাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এমন পরিস্থিতিতে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এগিয়ে আসেন হাসিবুল হাসান হাসিব। তিনি উভয় পক্ষের লোকজনকে একত্রিত করে আলোচনায় বসেন এবং দুই পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য উভয় পক্ষকে অনুরোধ জানান। তাঁর উদ্যোগে আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। তাঁরা ভবিষ্যতে আর কোনো বিরোধে না জড়িয়ে মিলেমিশে থাকার বিষয়ে সম্মত হন।
এ সময় হাসিবুল হাসান হাসিব বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। ব্যক্তিগত বিরোধ কিংবা ভুল বোঝাবুঝির কারণে যেন কোনোভাবেই সামাজিক পরিবেশ নষ্ট না হয়। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। তাই অতীতের বিরোধ ভুলে সবাইকে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে একসঙ্গে বসবাস করতে হবে।
দীর্ঘদিনের বিরোধের অবসানে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আশা করছেন, এই উদ্যোগের মধ্য দিয়ে কুমুরতিয়া গ্রামে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top