আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে (২৫) বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। তাজমীম আরেফিন সিদ্দিকী মীম আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তার প্রয়াত পিতা নুরুল বাশার মিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে সোমবার সন্ধ্যার দিকে উপজেলা সদর বাজার এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি হলেন তাজমীম আরেফিন সিদ্দিকী
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, ‘প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top