ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড নির্দেশিকা ২০২৬’ অনুযায়ী ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্দেশিকা অনুযায়ী উপজেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত প্রতিনিধিদের মধ্যে রয়েছেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব এবং শাহিনা আক্তার বারি।
নতুন এ কমিটির মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের সংশ্লিষ্ট বিষয়গুলো নির্দেশিকা অনুযায়ী বাস্তবায়ন ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




