ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল সরওয়ার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির এবং পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কুমার শাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম, মৎস্য কর্মকর্তা তরুণ কুমার বসু, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ কুমার সেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরওয়ার আলম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফারজানা খান সোনিয়া এবং আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম অশিষ কুমার রায়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন মিলন কুমার সরকার।
আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি এবং জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ৬ নভেম্বর দিবাগত রাত থেকে ৭ নভেম্বরের প্রথম প্রহরে সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্রোহ ও পাল্টা রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তৎকালীন গৃহবন্দি সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও সামরিক ক্ষমতার কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে।
দিবসটি বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক ব্যাখ্যায় স্মরণ করা হয়ে থাকে।




