ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও, পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’, কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গায়, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী, এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এরই ধারাবাহিকতায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মিনি কনফারেন্স হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধ ও, পরিচ্ছন্নতা অভিযান সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ, সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এ কে এম রায়হানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং, সকল উপজেলার সকল দপ্তের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।




