আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব, আর লক্ষ্মীপুরবাসীর জন্য এক অনন্য গর্বের মুহূর্ত

এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম International Conference of Asian Political Parties (ICAPP)-এর ১৩তম সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব মো. ইসমাইল জবিউল্লাহ।
তিনি আমাদের প্রিয় লক্ষ্মীপুরের সন্তান। তাঁর এই আন্তর্জাতিক অর্জন শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো লক্ষ্মীপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই সাফল্যে আজ গর্বিত গোটা লক্ষ্মীপুরবাসী।
তাঁর এই অর্জন বাংলাদেশের মর্যাদাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সমুন্নত করবে বলে আমরা আশাবাদী।
এই গৌরবময় অর্জনে জনাব মো. ইসমাইল জবিউল্লাহ স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম লিটন ভাই। এবং
বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতন ভোগী  কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটি রেজিঃ নং বি- ২১০৪( জাতীয়তাবাদী  শ্রমিক দলের অন্তর্ভুক্ত)  ঢাকা জিপিও ঢাকা ১০০০
আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের পথচলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
লক্ষ্মীপুরের সন্তান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্ব—আপনার এই অর্জনে আমরা গর্বিত।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top