আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে গোসল করার সময় নিখোঁজ যুবক

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে  আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
 ফায়ার সার্ভিসের সদস্যরা  উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুর থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নিয়েছে।
নিখোঁজ যুবকের নাম শহরের পশ্চিম পাড়া এলাকার মোয়াজ্জেম হোসনের ছেলে নিয়ন হুদা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয়সুত্রে জানাযায়,  দুর্গাপূজার ছুটিতে  আসেন নিয়ন হুদা। গতকাল বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে বেড়াতে  আসেন। আজ বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে আসতে পারলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে কিন্তু না পাওয়ায় রংপুরের ডুবুরি দলের সহায়তা নিবেন বলে জানাযায় ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top