অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন হচ্ছে মুখরোচক খাদ্য পণ্য

ঢাকার সাভার,আশুলিয়া থানাধীন, ভাদাইল এলাকার তারাজ উদ্দিন ভূঁইয়া মসজিদ সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির অভিযোগ উঠেছে। এতে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সম্প্রতি এ-সরজমিনে গিয়ে ফুচকা তৈরির কার্যক্রমের দৃশ্য দেখা যায়। রাতের আঁধারে কর্মপরিবেশ ও খাদ্য প্রস্তুত প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, কারখানায় কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয় না। ফলে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যপণ্যের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, কারখানার মালিকের পরিচয় ও বক্তব্য জানতে সাংবাদিকরা চেষ্টা করলে কারখানায় কর্মরত শ্রমিকরা মালিকের তথ্য দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ রয়েছে। এতে কারখানার মালিকপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
খাদ্যপণ্য উৎপাদনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই সংশ্লিষ্ট প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের কাছে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন, কারখানার পরিবেশ পরীক্ষা এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top