অর্থের বিনিময়ে আগামী ৫ বছর অধিকার হারাবেন না: ডহরশংকর ওয়ার্ডে মেধা ও সততার নেতৃত্বের আহ্বান

আসন্ন স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নং মঠবাড়ি ইউনিয়নের ৭ নং ডহরশংকর ওয়ার্ডে শুরু হয়েছে নতুন প্রত্যাশা ও পরিবর্তনের আলোচনা। সেই ধারাবাহিকতায় ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  আসন্ন নির্বাচনে ৭ নং ডহরশংকর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মিজানুর রহমান মিজান গাজী৷
​নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া বার্তায় ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, স্বল্পমেয়াদি বা সামান্য কিছু টাকার লোভে পড়ে অসৎ, অশিক্ষিত, ঘুষখোর কিংবা অযোগ্য কাউকে ভোট দিলে আগামী পাঁচ বছর সাধারণ মানুষকে নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হয়।
​বার্তায় আরও জোর দিয়ে বলা হয়েছে—এমন কাউকে নির্বাচিত করা উচিত নয়, যার কাছে নিজের অধিকার আদায়ের জন্য সাধারণ মানুষকে দিনের পর দিন পেছনে ঘুরতে হয়। বরং প্রয়োজন এমন নেতৃত্ব, যিনি মানুষের অধিকার বুঝিয়ে দিতে নিজেই জনগণের দ্বারে দ্বারে যাবেন, যেকোনো বিপদে সাধ্যের সর্বোচ্চ দিয়ে পাশে দাঁড়াবেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজের মেধাকে কাজে লাগাবেন।
​একটি সুন্দর আগামী, যোগ্য নেতৃত্ব এবং ডহরশংকর ওয়ার্ডের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একজন তরুণ, সৎ ও সমাজসেবামনস্ক মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আশা প্রকাশ করা হয়েছে যে, জনাব মিজানুর রহমান মিজান গাজী এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখবেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top