সোনাগাজীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
আটকরা হলেন—সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি গ্রামের শফিউল্লাহর ছেলে মাইজুল হক বাবু (৩৭), আদর্শগ্রামের মৃত শফিক মাঝির ছেলে আনু উদ্দিন ওরফে সোহেল (৩৮) এবং আউরারখীল গ্রামের মমিনুল হকের ছেলে নূর আলম (২৪)।




