সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১১ অক্টোবর রোববার দুপুরে সুন্দরবনের শিবসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় কুখ্যাত সম্রাট বাহিনীর সদস্যরা অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রোববার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বনদস্যুদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাঁদের আটক করে জিম্মি করেন। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাঁরা সবাই খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্দেশনা, জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে বনদস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: জিম্মি ৪ জেলে উদ্ধার
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
কিশোরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
October 28, 2026
ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলে মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার
October 28, 2026
জয়পুরহাটে হাত ধোয়া দিবস পালিত
October 28, 2026
পোরশায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
October 28, 2026
সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
October 28, 2026
মাদক কারবারে তিন তরুণের ৬ মাসের কারাদণ্ড: রাজাপুরে জেলের ডেরায় ঠাঁই
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী BOCA কর্মশালা শুরু
October 28, 2026
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কার্যক্রমকে

সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
October 28, 2026
নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য

কিশোরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
October 28, 2026
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলে মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার
October 28, 2026
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা ঘটনায় জড়িত

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে হেরে যুক্তরাষ্ট্রে ফ্লাভিও, ভিসা পাচ্ছে পরিবারও
October 28, 2026
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ফিলিস্তিনপন্থি লুইজ ইনাসিও লুলা দা সিলভার